ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

রাজধানীতে ৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃতরা হলেন মো. জুবায়ের (২৯) এবং মো. হেদায়েতুল্লাহ (২২)। তারা দুজনই কক্সবাজারের টেকনাফ লেদাক্যাম্পের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো. (উত্তর) কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এই দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা বিভিন্ন সময়ে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এই ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে তেহরান-ওয়াশিংটন পাল্টাপাল্টি

রাজধানীতে ৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০২:২২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬