ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদ সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে আশাবাদী সরকার: শ্রমমন্ত্রী; মালদ্বীপে নিহতদের মরদেহ ফেরানোর প্রক্রিয়া চলছে

আসন্ন ঈদ-উল-ফিতরের পূর্বে শিল্পকারখানার বেশিরভাগ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতন-ভাতা পেয়েছেন এবং বাকিরাও খুব দ্রুতই তা পেয়ে যাবেন।

শনিবার বিকেলে শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও জানান, ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিত করতে মালিকপক্ষের সঙ্গে সরকারের যোগাযোগ অব্যাহত আছে এবং এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে। মন্ত্রী আশা প্রকাশ করেন, এবার শ্রমিকরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।

পৃথক এক প্রসঙ্গে মন্ত্রী মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে পাঁচজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মালদ্বীপের আইন অনুযায়ী যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। একইসঙ্গে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সরকার ওয়াজ ওনার্স রুলস (Wage Earners’ Welfare Board rules) অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরকারের তিনটি মন্ত্রণালয় সার্বক্ষণিক খোঁজখবর রাখছে জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদ সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে আশাবাদী সরকার: শ্রমমন্ত্রী; মালদ্বীপে নিহতদের মরদেহ ফেরানোর প্রক্রিয়া চলছে

আপডেট সময় : ০৯:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬