ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

বাসযোগ্য নগরী গড়তে সুশাসন ও জনসম্পৃক্ততার ওপর জোর আইপিডি’র

যানজট, জলজট, বর্জ্যের অব্যবস্থাপনা, নাগরিক সুবিধাদির সংকট, অপর্যাপ্ত পার্ক-খেলার মাঠ-সবুজ এলাকা এবং পরিবেশ বিপর্যয়ের কারণে বাংলাদেশের বিভিন্ন নগর এলাকা ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম অবাসযোগ্য নগরী হিসেবে চিহ্নিত এবং চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লাসহ দেশের অন্যান্য দ্রুত বিস্তৃত নগরগুলোও একই ধরনের চাপের মুখে রয়েছে। অনিয়ন্ত্রিত নগরায়ণ, দুর্বল সেবা ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি এই নগর সংকটকে জটিল ও বহুমাত্রিক করে তুলেছে।

এই প্রেক্ষাপটে, নতুন সরকারের অগ্রাধিকার নির্ধারণ করে দেশের নগরগুলোকে বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে সঠিক নগর পরিকল্পনা ও উন্নয়ন ব্যবস্থাপনার জন্য একটি কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটি মনে করে, ব্যয়বহুল পরিকল্পনা ও উদ্যোগকে প্রাধান্য না দিয়ে নগরসমূহকে টেকসই করতে ব্যয়সাশ্রয়ী, কার্যকর নগর ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত করা এবং জনগণের প্রকৃত চাহিদাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখে আইপিডি সরকারের কাছে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেছে।

আইপিডি’র সুপারিশসমূহের মধ্যে রয়েছে, সবার আগে কমিউনিটি ও নাগরিকদের সম্পৃক্ত করে এলাকাভিত্তিক নগর সমস্যা চিহ্নিত করা এবং ব্যয়সাশ্রয়ী ও সহজসাধ্য সমাধান খুঁজে বের করা। তারা আরও উল্লেখ করেছে যে, নির্বাচিত মেয়রের বদলে সরকার সিটি করপোরেশনগুলোতে প্রশাসক বসালেও কাউন্সিলর না থাকায় নগরবাসীর ভোগান্তি কমবে না। আগের ছয়টি সিটি করপোরেশনের পাশাপাশি সরকার নতুন করে আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। আইপিডি মনে করে, প্রশাসক দিয়ে নগরের টেকসই উন্নয়ন সম্ভব নয়, কারণ ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে বিভিন্ন ধরনের নাগরিক সেবা দেওয়া হয়। দ্রুত নির্বাচন না হলে কাউন্সিলরগণের অনুপস্থিতিতে এই সংকট আরও দীর্ঘায়িত হবে। তাই অনতিবিলম্বে সিটি করপোরেশন এবং পৌরসভার নির্বাচন আয়োজন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নগর এলাকার সমন্বিত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে নগর সমস্যা সমাধানের সুযোগ করে দিতে হবে।

পাশাপাশি, নগর পরিবহন ব্যবস্থাকে টেকসই, কার্যকর ও সাশ্রয়ী করতে মৌলিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। কেবল বড় বড় ফ্লাইওভার, মেগা অবকাঠামো নির্মাণের মাধ্যমে যানজট সমস্যার সমাধান সম্ভব নয়। এর জন্য গণপরিবহনকেন্দ্রিক পরিকল্পনা গ্রহণ, মিনিবাস, রিকশা ও অন্যান্য ক্ষুদ্র গণপরিবহনকে সমন্বিত ব্যবস্থার অংশ করা অত্যাবশ্যক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছর পর চালু টেকনাফ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য, রফতানি হলো আলু

বাসযোগ্য নগরী গড়তে সুশাসন ও জনসম্পৃক্ততার ওপর জোর আইপিডি’র

আপডেট সময় : ০৯:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬