ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির বিশেষ অভিযান: পরিচ্ছন্নতা ও মশক নিধনে নতুন গতি, যুক্ত হলো আধুনিক সরঞ্জাম

ডেঙ্গু মোকাবিলায় দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) একটি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু করেছে। শনিবার সকালে রাজধানীর ধলপুরে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে অনুপ্রাণিত হয়ে প্রতিটি ওয়ার্ডে আমরা সাপ্তাহিক এই বিশেষ অভিযান পরিচালনা করছি। ডিএসসিসির মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম বর্তমানেও পুরোদমে চলমান রয়েছে। তিনি জনস্বার্থ রক্ষায় পরিচ্ছন্নতা ও সড়কবাতির উন্নয়নের ক্ষেত্রে কোনো ছাড় না দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একইসাথে অবৈধ দখলদারদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন ও মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় যেকোনো মূল্যে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে।

ধলপুর এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। এসময় ড্রেন ও ফুটপাতের বর্জ্য অপসারণের পাশাপাশি মশার ওষুধ ছিটানো হয়। স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে একটি র‍্যালিও অনুষ্ঠিত হয়, যেখানে ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে প্রশাসক “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ ও ম্যাকানাইজড্ পার্কিং স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় ক্রয়কৃত নতুন যানবাহনসমূহ হস্তান্তর করেন। হস্তান্তরিত যানবাহনের মধ্যে রয়েছে: ৮ টন ক্ষমতাসম্পন্ন ৫টি থ্রি-হুইল রোড রোলার, ৩টি টায়ার ডোজার, ১টি লো-বেড টেইলর এবং ৫০০০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন ১০টি পানির গাড়ি। তিনি আশা প্রকাশ করেন, এই আধুনিক যানগুলো বায়ু দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।

একই দিনে ডিএসসিসির যান্ত্রিক সার্কেলের উদ্যোগে চালক ও মেকানিকদের জন্য একটি স্বল্পমেয়াদি কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রশাসক। নিজস্ব অভিজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে পরিচালিত এই প্রশিক্ষণ সম্পর্কে তিনি বলেন, চালকরা দক্ষ হলে ছোটোখাটো যান্ত্রিক সমস্যার সমাধান তাৎক্ষণিক সম্ভব হবে এবং বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে। অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং যান্ত্রিক সার্কেলের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির বিশেষ অভিযান: পরিচ্ছন্নতা ও মশক নিধনে নতুন গতি, যুক্ত হলো আধুনিক সরঞ্জাম

আপডেট সময় : ০৯:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬