ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ১৫ দিনে শাহজালালে ৪৭৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা অব্যাহত রয়েছে। গত ১৫ দিনে, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত, মোট ৪৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত শনিবারও বাতিল হয়েছে ২৬টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা, ফ্লাইদুবাই এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে এই ধারাবাহিকতা শুরু হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ ২৪টি ফ্লাইট বাতিল হয়।

তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত শনিবার শাহজালাল বিমানবন্দর থেকে সীমিত পরিসরে ৪৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে মাসকটগামী ৬টি, কুয়েতগামী ১৮টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২০টি ফ্লাইট ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছর পর চালু টেকনাফ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য, রফতানি হলো আলু

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ১৫ দিনে শাহজালালে ৪৭৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আপডেট সময় : ০৮:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬