দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’-এর অফিসিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এটি ভ্রমণ ও পর্যটন খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২১তম আসর হিসেবে পরিচিত।
এই অংশীদারিত্বকে কেন্দ্র করে গত বুধবার (১১ মার্চ) রাজধানীতে বিমান সংস্থাটির কার্যালয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানের আয়োজক দ্যা বাংলাদেশ মনিটর এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়।
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন দ্যা বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্যা বাংলাদেশ মনিটর আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’ আগামী ৯ থেকে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 
























