ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

আটকে পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য সুখবর: ভিসা নবায়নে নির্দেশনা ও মেয়াদ বৃদ্ধির ঘোষণা

বিভিন্ন কারণে দেশে আটকে পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে এবং সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না, তাদের বিষয়ে গন্তব্য দেশগুলোর পদক্ষেপ সম্পর্কে জানিয়েছে মন্ত্রণালয়।

শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য তাদের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে।

এরই মধ্যে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার একটি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। এই দেশগুলো যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, সেগুলোর মেয়াদ এক মাস বাড়িয়েছে। এই উদ্যোগ আটকে পড়া প্রবাসীদের দুশ্চিন্তা লাঘব করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আটকে পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য সুখবর: ভিসা নবায়নে নির্দেশনা ও মেয়াদ বৃদ্ধির ঘোষণা

আপডেট সময় : ০৮:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬