ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

‘আইওয়াশ’ বাদ দিয়ে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া বন্ধের দাবি

ঈদুল ফিতরের ঘরমুখো মানুষের কাছ থেকে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য থামাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে অভিযোগ করেছেন, নতুন মন্ত্রীও পুরনো স্টাইলে কেবল লোকদেখানো টার্মিনাল পরিদর্শন করছেন, যা মূলত একটি ‘আইওয়াশ’ ছাড়া আর কিছুই নয়। তিনি মন্ত্রীকে মিডিয়া ও মালিক সমিতির নেতাদের ছাড়াই ছদ্মবেশে টার্মিনালগুলোতে গিয়ে প্রকৃত হয়রানি দেখার আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার ও মালিক পক্ষ থেকে ভাড়া না বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও বাস্তবে উত্তর ও দক্ষিণবঙ্গের বাস ও লঞ্চগুলোতে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। বিশেষ করে ঢাকা থেকে গাজীপুর বা মাওয়ার মতো স্বল্প দূরত্বের পথেও ৮০ টাকার ভাড়া এখন ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। যাত্রী কল্যাণ সমিতি মনে করে, পরিবহন খাতে জবাবদিহিতা নিশ্চিত না হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

সংগঠনটি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেছে, কেবল গণমাধ্যমে বাহবা পাওয়ার নীতি পরিহার করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রীদের কার্যকর ভূমিকা পালনের ওপর জোর দিয়েছে তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের উন্নয়নে নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী

‘আইওয়াশ’ বাদ দিয়ে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া বন্ধের দাবি

আপডেট সময় : ০৬:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬