ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই সময় নির্ধারণ করা হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অধিবেশনের স্থায়িত্ব ও কার্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। বর্তমান অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে, তবে প্রয়োজনে স্পিকার এই সময়সীমা পরিবর্তন করতে পারবেন। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য বেশ কিছু নোটিশও গৃহীত হয়েছে।

উক্ত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা বৈঠকে অংশ নেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বিশেষ আমন্ত্রণে এই বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার আসামীদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা ভারতের নদীয়ায় গ্রেফতার

সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৬:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬