ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

দেশের আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার

দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় প্রশাসনিক গতিশীলতা আনতে আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জনস্বার্থে এই নিয়োগপ্রাপ্ত শহরগুলো হলো—বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটিতে মো. মাহফুজুর রহমান এবং ময়মনসিংহ সিটিতে মো. রুকুনোজ্জামান রোকনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রংপুর সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউসুফ মোল্লা।

সরকার জানিয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জনস্বার্থে এই নিয়োগ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্তরা স্ব-স্ব সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে মেয়রের ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। উল্লেখ্য, এর আগে ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের বেশ কয়েকটি বড় সিটি করপোরেশনে একইভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার আসামীদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা ভারতের নদীয়ায় গ্রেফতার

দেশের আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার

আপডেট সময় : ০৬:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬