ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

রাজধানীতে এমব্রায়োলজিস্ট সোসাইটির ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজধানীর ধানমন্ডিতে এমব্রায়োলজিস্ট সোসাইটি অফ বাংলাদেশের উদ্যোগে সংগঠনের সদস্যদের নিয়ে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে এই আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের সদস্যরা পারস্পরিক কুশল বিনিময় করেন।

সংগঠনের আহ্বায়ক কর্নেল ডা. শারমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অফ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. রাশিদা বেগম। শাহ মুহম্মদ আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশিষ্ট ইনফারটিলিটি স্পেশালিস্ট প্রফেসর ডা. মরিয়ম ফারুকী সাথী এবং ডা. শাহিনা বেগম শান্তা।

অনুষ্ঠানে এমব্রায়োলজিস্ট সোসাইটি অফ বাংলাদেশের সদস্য সচিব ফরহাদ আলমসহ সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দেশে এমব্রায়োলজির উন্নয়ন ও সংশ্লিষ্ট পেশাজীবীদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের উন্নয়নে নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী

রাজধানীতে এমব্রায়োলজিস্ট সোসাইটির ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬