ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে গেছে বিগত সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অভিযোগ করেছেন যে, বিগত সরকার দেশের জ্বালানি খাতকে পরিকল্পিতভাবে আমদানিনির্ভর করে রেখে গেছে। তিনি বলেন, অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলনের কার্যকর পদক্ষেপ না নিয়ে কেবল লুটপাট ও দুর্নীতির উদ্দেশ্যে উচ্চমূল্যে বিদেশ থেকে গ্যাস আমদানি করা হয়েছে। বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ শুরু করেছে বলে তিনি জানান।

শনিবার কুমিল্লার মুরাদনগরে শ্রিকাইল গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন কার্যক্রম উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জ্বালানি বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম। বাপেক্স কর্মকর্তারা জানান, এই কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এখানে প্রায় তিন হাজার কোটি টাকার গ্যাস মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা আমদানিকৃত গ্যাসের তুলনায় আগামী ১০ বছরে দেশের প্রায় ৭ হাজার কোটি টাকা সাশ্রয় করবে।

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নিজস্ব সম্পদ ব্যবহারের মাধ্যমে আমদানিনির্ভরতা কমিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ সময় তিনি প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক। জ্বালানি সচিব তার বক্তব্যে দেশীয় সক্ষমতা বৃদ্ধি এবং বাপেক্সকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার হুমকি ইরানের

জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে গেছে বিগত সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৫৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬