বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর বিশেষ ক্যাম্পেইন ‘হার না মানা হার’-এর প্রথম বিজয়ী হয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার গৃহবধূ বন্যা খাতুন। দুবাইপ্রবাসী স্বামী মো. ফরিদের পাঠানো অর্থ নগদের মাধ্যমে গ্রহণ করে তিনি এই আকর্ষণীয় পুরস্কারটি জিতে নেন।
সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া বন্যা খাতুনের বাড়িতে সশরীরে উপস্থিত হয়ে তার হাতে পুরস্কার হিসেবে একটি স্বর্ণের হার তুলে দেন। এ সময় সেখানে নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অপ্রত্যাশিত এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীর পরিবারের সদস্যরা। ভিডিও কলের মাধ্যমে দুবাই থেকে যুক্ত হয়ে বন্যা খাতুনের স্বামী ফরিদ জানান, নিয়মিত নগদের মাধ্যমে দেশে টাকা পাঠালেও এমন বড় পুরস্কার পাবেন তা ছিল তার ভাবনার বাইরে।
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীদের পরিবারের আনন্দ বাড়িয়ে দিতে এই বিশেষ ক্যাম্পেইন চালু করে নগদ। এর আওতায় বিদেশ থেকে অন্তত ১০ হাজার টাকা রেমিট্যান্স পাঠালে দেশে থাকা স্বজনদের জন্য স্বর্ণের হার জেতার সুযোগ দেওয়া হচ্ছে। নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার জানান, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দ্রুত ও নিরাপদে দেশে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























