মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩৭ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তাহসিফের মৃত্যু: তরুণী গ্রেপ্তার, রিমান্ডে দীপকে নিবিড় জিজ্ঞাসাবাদ

  • হালনাগাদ সময় : ০১:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দিশা নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। অন্যদিকে, এ ঘটনায় চার দিনের রিমান্ডে থাকা জুনিয়র বন্ধু দীপকে নিবিড় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

টঙ্গী নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আদালত থেকে মঞ্জুর হওয়া রিমান্ডের আওতায় মধ্যরাত থেকেই দীপকে জিজ্ঞাসাবাদ করছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাহসিফের মৃত্যুর আগে তার সঙ্গে থাকা এবং বিভিন্ন স্থানে যাতায়াত নিয়ে দীপের দেওয়া তথ্যে অসংগতি পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রিমান্ডে দীপের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ এবং সংগৃহীত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার আসল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

খোকসার প্রাচীন বটবৃক্ষের ছায়ায় লোকগানের সুরের মূর্ছনা

01 November 2026

সুনামগঞ্জে মদপানে মাতলামির অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তাহসিফের মৃত্যু: তরুণী গ্রেপ্তার, রিমান্ডে দীপকে নিবিড় জিজ্ঞাসাবাদ

হালনাগাদ সময় : ০১:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬