রাজধানী ঢাকায় আজ শনিবারও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী কয়েক ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। এছাড়া দেশের বিভিন্ন বিভাগ যেমন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রিপোর্টারের নাম 
























