প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দেশের প্রকৃত শক্তির উৎস হলো তার নাগরিকরা। নাগরিকরা যদি আর্থ-সামাজিক বা মানসিকভাবে দুর্বল থাকে, তবে রাষ্ট্র কখনোই শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে না। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকদের সম্মানী প্রদানের একটি পাইলট প্রকল্পের ঘোষণা দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৫ হাজার মসজিদের সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার দায়িত্বপ্রাপ্তদের এই সম্মানী প্রদান করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র মতে, প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা করে সম্মানী পাবেন। একইভাবে মন্দির ও অন্যান্য উপাসনালয়ের দায়িত্বশীলদের জন্যও নির্দিষ্ট অংকের সম্মানী নির্ধারণ করা হয়েছে। সরকারের এই উদ্যোগ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























