ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগেই দেশের সকল শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস নিশ্চিতভাবে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের পাওনা নিয়ে যেন কোনো ধরনের অসন্তোষ বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় মন্ত্রী জানান, ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর তালিকা তৈরি করে স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে তদারকি করা হবে। এছাড়া যেসব ব্যাংক ঋণ প্রদানে গড়িমসি করছে, তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা পলাতক মালিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সভায় জানানো হয়, বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিএমইএ-র তথ্যমতে, ইতোমধ্যে ৯২ শতাংশের বেশি কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে এবং অধিকাংশ কারখানায় বোনাস দেওয়ার প্রক্রিয়া চলছে। শ্রমিক স্বার্থ রক্ষায় সরকার এবং স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক সজাগ থাকবে বলে আশ্বস্ত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানি হামলাকে ‘লাভ ট্যাপ’ আখ্যা দিয়ে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর

আপডেট সময় : ১০:০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬