ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থানা এলাকায় ডিএমপির রমনা গোয়েন্দা বিভাগ এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিকভাবে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান চলাকালে আসামিদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা, ৯ পুরিয়া গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইব্রাহিম, মো. শাখাওয়াত হোসেন নিয়ন, মো. আল আমিন, মো. নয়ন ও মো. রেজোয়ান শেখ। এদের মধ্যে চারজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, মাদক ও ইভটিজিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে এই ধরনের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে। দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমে অপরাধীদের দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানি হামলাকে ‘লাভ ট্যাপ’ আখ্যা দিয়ে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আপডেট সময় : ১১:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬