ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

জাতীয় গ্রিডে বিপর্যয়: রাজধানীতে হঠাৎ লোডশেডিংয়ের কবলে জনজীবন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় লোডশেডিং দেখা দিয়েছে। শুক্রবার দুপুর থেকে কারওয়ান বাজার, বনশ্রীসহ বড় একটি অংশে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিশেষ করে জুমার নামাজের পর থেকে অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চরম আকার ধারণ করে।

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ডিপিডিসি জানিয়েছে, আশুগঞ্জ-ভুলতা জাতীয় গ্রিড লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেওয়ায় ৪০০ মেগাওয়াট ইস্ট এবং ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বিপিডিবি থেকে লোড কমানোর নির্দেশনা পাওয়ার পর বিভিন্ন এলাকায় রেশনিং শুরু করে বিতরণ কোম্পানিগুলো।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, সঞ্চালন লাইনের ত্রুটি মেরামতে কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে উৎপাদন শুরু করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। মেরামত কাজ শেষ হওয়া মাত্রই রাজধানীর বিদ্যুৎ সরবরাহ পূর্ণাঙ্গভাবে সচল হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জাতীয় গ্রিডে বিপর্যয়: রাজধানীতে হঠাৎ লোডশেডিংয়ের কবলে জনজীবন

আপডেট সময় : ১০:৩৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬