ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়া নিষিদ্ধ করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের রোদে বা রাস্তার পাশে দাঁড় করিয়ে মন্ত্রী কিংবা কোনো অতিথিকে শুভেচ্ছা জানানো বা সংবর্ধনা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরনের আয়োজন করলে তা বরদাশত করা হবে না।

শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর নির্দেশনা দেন। অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে শিক্ষার্থীদের দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানান, একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে চান এবং তার জন্য কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সময়মতো ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। শিক্ষার্থীদের প্রতি তার বার্তা ছিল, তারা যেন আর কখনো রোদে দাঁড়িয়ে কাউকে শুভেচ্ছা জানাতে না আসে। প্রয়োজনে তিনি নিজেই প্রতিটি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন। অনুষ্ঠানে কচুয়া উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ ঢাকার আবহাওয়া: বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়তে পারে

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়া নিষিদ্ধ করলেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৯:২৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬