ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

আগামী পাঁচ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

পশ্চিমবঙ্গ ও এর পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার দ্বিতীয় দিনেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আগামী পাঁচ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আপডেট সময় : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬