মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের জন্য একটি সুখবর এসেছে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী জানিয়েছেন, বাংলাদেশের জ্বালানি তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী পারের সুযোগ দেওয়া হবে। শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশ্বাস দেন।
ইরানের রাষ্ট্রদূত বলেন, তিনি অবগত আছেন যে বাংলাদেশে জ্বালানি সংকট রয়েছে। প্রধানমন্ত্রী জ্বালানি মন্ত্রীকে অনুরোধ করেছেন যেন ইরানের কাছে বাংলাদেশের তেল ট্যাঙ্কারগুলোর চলাচলের অনুমতি চাওয়া হয়। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা বাংলাদেশের জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যেতে দেওয়ার জন্য প্রস্তুত। এর ফলে বাংলাদেশের জনগণ এবং সংশ্লিষ্ট প্রিয় মানুষদের জ্বালানি সমস্যায় ভুগতে হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহকারী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পার হতে না পারায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। যদিও কিছু দেশের তেলের জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, তবুও সংঘাতের কারণে এই কৌশলগত জলপথে চলাচল অনেকাংশে সীমিত রয়েছে।
রিপোর্টারের নাম 
























