ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী পরিবহন: রেলের বিশেষ প্রস্তুতি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। এবারের ঈদে ট্রেনে প্রতিদিন প্রায় ৪২ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক, সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঈদযাত্রা সহজ করতে রেলে অতিরিক্ত কোচ ও বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রায় ১২৪টি কোচ যোগ করা হয়েছে। মিটারগেজ লাইনে আরও প্রায় ১৪টি কোচ এবং ব্রডগেজ লাইনে প্রায় পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এর ফলে প্রতিদিন প্রায় ৩৬ হাজার থেকে ৪২ হাজার যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে।

ঈদুল ফিতর উপলক্ষ্যে এবার সরকারি ছুটি শুরু হচ্ছে ১৭ মার্চ মঙ্গলবার থেকে। তবে ঈদযাত্রার প্রথম দিন ১৩ মার্চ থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ গত ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে এবং এই বিক্রি ২০ মার্চ পর্যন্ত চলবে। পূর্ব ও পশ্চিমাঞ্চলে প্রতিদিন ৩৬ হাজার টিকিটের শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে। মন্ত্রী জানান, এই ৩৬ হাজার টিকিটের জন্য প্রতিদিন প্রায় ৩৭ লাখ মানুষ অনলাইনে চেষ্টা করেন, যা অনলাইন প্ল্যাটফর্মে প্রচণ্ড চাপের সৃষ্টি করে।

তিনি আরও জানান, একটি টিকিট বুক করার পর পেমেন্টের জন্য সর্বোচ্চ ১৫ মিনিট সময় দেওয়া হয়। এই কারণে অনেক সময় টিকিট বুক হয়ে থাকার কারণে অন্যদের অপেক্ষা করতে হয়। তবে যারা টিকিট কিনতে চেয়েছেন, তারা ন্যায্যভাবেই টিকিট পেয়েছেন। ঈদযাত্রার শেষ মুহূর্তে অনেক যাত্রী ট্রেনের ছাদে উঠে যাতায়াতের চেষ্টা করেন। এই অনাকাঙ্ক্ষিত প্রবণতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্ত্রী জানান। তবে বিপুল যাত্রীর চাপে কখনো কখনো দু-একজন ছাদে উঠে যেতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ ঢাকার আবহাওয়া: বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়তে পারে

ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী পরিবহন: রেলের বিশেষ প্রস্তুতি

আপডেট সময় : ০৮:২১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬