ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বগুড়া প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মরহুম রউফ জালালের পরিবারের খোঁজখবর নিয়েছেন। শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ বাসভবনে গিয়ে তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

আতিকুর রহমান রুমন জানান, মরহুম রউফ জালালের সাথে তার দীর্ঘদিনের সহকর্মী হিসেবে কাজ করার স্মৃতি রয়েছে। তিনি রউফ জালালকে অত্যন্ত স্নেহ করতেন এবং তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। বগুড়ায় এলেই তিনি মরহুমের পরিবারের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন।

উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক রউফ জালাল গত বুধবার (১১ মার্চ) নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

গত ২৪ জানুয়ারি তিনি স্ট্রোক করলে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ বোধ করায় বাড়িতে এনে চিকিৎসা চলছিল।

২০০২ সাল থেকে তিনি চ্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ জোহর শহরের সেউজগাড়ী জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় এবং আনজুমান-ই-কবরস্থানে তাকে দাফন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন রুমন

আপডেট সময় : ০৮:১৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬