ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

স্বাধীনতা দিবস উদযাপনে স্মৃতিসৌধে তিন দিন সর্বসাধারণের প্রবেশাধিকার বন্ধ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রস্তুতির জন্য আগামী ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এই সময়ে স্মৃতিসৌধের অভ্যন্তরে কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।

তথ্য বিবরণী অনুযায়ী, ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশাধিকার স্থগিত থাকবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার স্বার্থে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ ঢাকার আবহাওয়া: বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়তে পারে

স্বাধীনতা দিবস উদযাপনে স্মৃতিসৌধে তিন দিন সর্বসাধারণের প্রবেশাধিকার বন্ধ

আপডেট সময় : ০৭:০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬