ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার টাকারও বেশি কমানো হয়েছে, যা ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে। এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৭ টাকা, যা পূর্বের দাম ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা থেকে ২ হাজার ১৫৯ টাকা কম। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা।

শুক্রবার (১৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ প্রতি গ্রাম ২২ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ প্রতি গ্রাম ২১ হাজার ৬৮০ টাকা, ১৮ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ প্রতি গ্রাম ১৮ হাজার ৫৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি গ্রাম ১৫ হাজার ১৭০ টাকা দরে বিক্রি হবে। বাজুস আরও জানিয়েছে, নতুন সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। এছাড়া, স্বর্ণ ও রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে জুয়েলারি ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুচি ফেরাতে ঘরেই তৈরি করুন জিভে জল আনা ঝাল চিকেন ভর্তা

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে

আপডেট সময় : ১২:২৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬