ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

বজ্রসহ বৃষ্টিতে ভিজতে পারে ৮ জেলা, ৬০ কিমি বেগে ঝড়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দেশের আটটি জেলায় দুপুর ১টার মধ্যে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ঝড় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।

শুক্রবার (১৩ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুচি ফেরাতে ঘরেই তৈরি করুন জিভে জল আনা ঝাল চিকেন ভর্তা

বজ্রসহ বৃষ্টিতে ভিজতে পারে ৮ জেলা, ৬০ কিমি বেগে ঝড়

আপডেট সময় : ১০:১৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬