ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ঢাবি উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ড রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন কেলি। এ সময় তার সঙ্গে ছিলেন উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও’লোন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তারা এই সাক্ষাৎ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাবির জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আয়ারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন। শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উন্নয়নের লক্ষ্যে তিনি বিশ্বের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব ও নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি অতিথিদের ধন্যবাদ জানান।

পরে, ব্যারোনেস নুয়ালা ও’লোন ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে ‘আইরিশ এক্সপেরিয়েন্স অব জাস্টিস অ্যান্ড রিফোর্ম’ বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। আয়ারল্যান্ড দূতাবাস এই অনুষ্ঠান আয়োজন করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের পাল্টা হামলা: পাকিস্তানের সেনা ক্যাম্পে আঘাত

ঢাবি উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ড রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় : ০৮:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫