ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক বন্দির মৃত্যু হয়েছে। তার নাম মো. মামুনুর রশিদ (৩৪)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে ঢামেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারারক্ষীদের বরাত দিয়ে মো. ফারুক জানান, মামুনুর রশিদের বাবার নাম হাজী শহিদুল ইসলাম। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের পাল্টা হামলা: পাকিস্তানের সেনা ক্যাম্পে আঘাত

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু

আপডেট সময় : ০৮:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫