ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

আইন নিজস্ব গতিতেই চলবে, অতীতের প্রভাব থেকে মুক্ত বাংলাদেশ: প্রতিমন্ত্রী নুর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, অতীতের যে সময়ে আদালতের রায় গণভবন থেকে আসত বলে শোনা যেত, সেই যুগের অবসান হয়েছে। বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং কোনো বাহ্যিক প্রভাবমুক্ত থাকবে।

বৃহস্পতিবার আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ আমাদের সামনে এসেছে, সেখানে আইনজীবীদের একটি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিগত দিনে আমরা দেখেছি যে, ফ্যাসিবাদী শাসনের সময় বিভিন্ন বারগুলোতে জোরপূর্বক নির্বাচন করে দখল করে রাখা হতো এবং বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হতো।

প্রতিমন্ত্রী নুর জোর দিয়ে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি আইনসভাকে কার্যকর করার জন্য এবং সংসদকে শক্তিশালী করার জন্য আইনজীবীদের রাজনীতিতে সক্রিয়ভাবে এগিয়ে আসা উচিত। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে আইনজীবী অধিকার পরিষদ আইনজীবীদের সংসদে যাওয়ার সুযোগ তৈরি করে দেবে। বিভিন্ন বার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তারা সারা বাংলাদেশের আইনজীবীদের সুসংগঠিত করবে বলেও তিনি জানান।

আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বক্তব্য রাখেন। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের সদস্যসচিব হাবিবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়াও আইনজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, গণঅধিকার পরিষদের আইন সম্পাদক শওকত হোসেন, সহ-সম্পাদক এডভোকেট সাজেদুল ইসলাম এবং আইনজীবী অধিকার পরিষদের নেতা এডভোকেট মেহেদী হাসান, এডভোকেট শিরিন আক্তার শেলী, ইয়ামিন সিরাজী, গৌরাঙ্গ লাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের বিরুদ্ধে মামলা করার চেষ্টা: জুলাই আন্দোলনের প্রেক্ষাপট

আইন নিজস্ব গতিতেই চলবে, অতীতের প্রভাব থেকে মুক্ত বাংলাদেশ: প্রতিমন্ত্রী নুর

আপডেট সময় : ১০:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬