ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ বৈঠক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করার পথে একধাপ এগোল সরকার। এই লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে টার্মিনালটি চালুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অন্যদিকে, জাপান কনসোর্টিয়ামের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এই বিষয়ে এটিই হবে প্রথম আনুষ্ঠানিক আলোচনা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চুক্তিগত ও পরিচালনাগত জটিলতা নিরসনের মাধ্যমে টার্মিনালটি দ্রুত চালুর পথ সুগম করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

জানা গেছে, টার্মিনাল ব্যবস্থাপনা, পরিচালন নিয়ন্ত্রণ এবং আয়ের অংশীদারিত্ব নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো না যাওয়ায় পূর্ববর্তী সরকারের সময়ে প্রকল্পটি চালু করা সম্ভব হয়নি। আজকের বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের বিরুদ্ধে মামলা করার চেষ্টা: জুলাই আন্দোলনের প্রেক্ষাপট

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ বৈঠক

আপডেট সময় : ১০:৫২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬