ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদযাত্রাকে নিরাপদ করতে ১৭-২৩ মার্চ সড়কপথে ট্রাক চলাচল সীমিত করার নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে। ধারণা করা হচ্ছে, এবারের ঈদে ঢাকা মহানগরী থেকে প্রায় দেড় কোটি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাবেন এবং প্রায় ৪০ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করবেন। এই বিশাল জনস্রোতের ঈদযাত্রা আনন্দময় করতে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিশেষ গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো প্রদান করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পচনশীল পণ্য, ওষুধ, গার্মেন্টস সামগ্রী, জ্বালানি এবং সার বহনকারী যানবাহনগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

ডিএমপি জরুরি প্রয়োজন ছাড়া ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (কুড়িল টু আব্দুল্লাহপুর), ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (গুলিস্তান টু সাইনবোর্ড), গাবতলী অভিমুখী সড়ক এবং ঢাকা-মাওয়া মহাসড়কের মতো ব্যস্ত রুটগুলোতে যানজট এড়াতে এই সতর্কতা দেওয়া হয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য টার্মিনালের বাইরে প্রধান সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানো বা নামানো নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না এবং একই সিট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা যাবে না। বাসের সিডিউল যথাযথভাবে মেনে চলা এবং যাত্রীদের সাথে সৌজন্যমূলক আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনা রোধে চালকদের জন্য কঠোর নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। একজন চালক টানা ৫ ঘণ্টার বেশি এবং দিনে মোট ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। নেশাজাতীয় দ্রব্য সেবন, শারীরিক অসুস্থতা বা ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানো কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়া, চলন্ত অবস্থায় মোবাইল ফোন বা হেডফোন ব্যবহার, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং নিষিদ্ধ এলাকায় ওভারটেকিং না করার নির্দেশ দেওয়া হয়েছে। চালকদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির হালনাগাদ ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদযাত্রাকে নিরাপদ করতে ১৭-২৩ মার্চ সড়কপথে ট্রাক চলাচল সীমিত করার নির্দেশ

আপডেট সময় : ১০:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬