ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

তেজগাঁও প্রেসক্লাবের ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজনদের মিলনমেলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঝিল রেস্তোরাঁয় সম্প্রতি এক বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করে তেজগাঁও প্রেসক্লাব। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক টেবিলে বসে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও ইফতারে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. ইসমাইল মিয়া। এরপর তেজগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক মো. ইলিয়াছ মিয়া স্বাগত বক্তব্য রাখেন। ক্লাবের প্রধান উপদেষ্টা মো. মাইন উদ্দিন রিপন প্রধান অতিথি হিসেবে তাঁর মূল্যবান বক্তব্য তুলে ধরেন। উপদেষ্টা এম একরামুল হক আসাদ ও আনিসুল হক বাবু বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় দৈনিক বাঙ্গালীর কণ্ঠের সম্পাদক শফিউল আজম, ইফতার মাহফিলের আহ্বায়ক মো. বাহার চৌধুরী এবং তেজগাঁও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মুসা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দিয়ে আয়োজনটিকে আরও সমৃদ্ধ করেন।

প্রেসক্লাবের সদস্যদের মধ্যে রাশেদ হোসেন স্বপন, মুস্তাফিজুর রহমান খান, শাহিনুর রশিদ খান, নার্গিস কবির, মোহাম্মদ বাহার চৌধুরী, নার্গিস চৌধুরী, বাবুল ইসলাম, জাকিয়া হোসেন, সারোয়ার হোসেন খান পলাশ, আহম্মেদ রুহুল, মামুনুর রশিদ জয় এবং সাদিয়া তাবাসসুম সেতু সহ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক মো. ইলিয়াছ মিয়া এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন এস এম শামীম। বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা জাকারিয়া। সবশেষে দেশ ও বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলে একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের বিরুদ্ধে মামলা করার চেষ্টা: জুলাই আন্দোলনের প্রেক্ষাপট

তেজগাঁও প্রেসক্লাবের ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজনদের মিলনমেলা

আপডেট সময় : ১০:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬