আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বাবা মোহাম্মদ ফজলুল হক খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অ্যাডভোকেট তাজুল ইসলাম তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আব্বা জীবন সফর সমাপ্ত করে তার স্রষ্টার কাছে ফিরে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রুহের মাগফিরাতের জন্য সবার দোয়া চাই।’
উল্লেখ্য, অ্যাডভোকেট তাজুল ইসলাম পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রায় দেড় বছর চিফ প্রসিকিউটরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পর্যন্ত তার তত্ত্বাবধানে মানবতাবিরোধী অপরাধের ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছিল। বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব মামলার বিচারকাজ চলমান রয়েছে এবং এ পর্যন্ত তিনটি মামলার রায় ঘোষণা করা হয়েছে।
রিপোর্টারের নাম 























