ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

নতুন মন্ত্রী আহমেদ আযম খান পেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একজন পূর্ণ মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জারি করা এই প্রজ্ঞাপন অনুযায়ী, সদ্য শপথ গ্রহণকারী মন্ত্রী আহমেদ আযম খান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান মন্ত্রিসভায় শপথ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমদ, যিনি এর আগে বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। তার সঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন কায়সার কামাল, যিনি এতদিন ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের নতুন দায়িত্ব গ্রহণের কারণে হাফিজ উদ্দিন ও কায়সার কামাল আর মন্ত্রী-প্রতিমন্ত্রী পদে থাকতে পারবেন না। এই প্রেক্ষাপটেই আহমেদ আযম খানকে নতুন মন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয় এবং দপ্তর পুনর্বণ্টন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নতুন মন্ত্রী আহমেদ আযম খান পেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে

আপডেট সময় : ০৯:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬