ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

খিলগাঁওয়ে সেলুন কর্মচারীকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁও এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক সেলুনকর্মীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে খিলগাঁও থানার মেরাদিয়া মধ্যপাড়া পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আহত সেলুনকর্মীর নাম গিয়াস উদ্দিন (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুজিব মিয়ার ছেলে। বর্তমানে তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া মধ্যপাড়ার শওকত সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং স্থানীয় একটি সেলুনে কর্মচারী হিসেবে কাজ করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় আলমগীর নামের এক ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে গিয়াস উদ্দিনের পেটে খুর দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে প্রথমে ফরাজি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকাল সাড়ে ৩টার দিকে ঢামেকে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খিলগাঁও থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’

পুলিশ জানিয়েছে, হামলাকারী আলমগীরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি শান্তি আলোচনার প্রস্তাব

খিলগাঁওয়ে সেলুন কর্মচারীকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় : ০৭:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫