ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি এক টেলিভিশন ভাষণে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আল-জাজিরা এই খবর নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন যে, ইরানের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের ওপর কৌশলগত চাপ সৃষ্টি করার জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধ রাখা হবে।
উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। সাধারণ সময়ে এই পথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল পরিবাহিত হয়, যা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় মেরুদণ্ড হিসেবে কাজ করে।
বিশ্লেষকদের মতে, এই গুরুত্বপূর্ণ প্রণালী বন্ধ রাখা হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হতে পারে। ইরানের এই হুমকি আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 























