ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশ: ফেব্রুয়ারিতে তেজগাঁও বিভাগ ও মোহাম্মদপুর থানা সেরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ফেব্রুয়ারি মাসের সেরা ইউনিট ও কর্মকর্তাদের পুরস্কৃত করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়।

ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। ফেব্রুয়ারি মাসে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে তেজগাঁও বিভাগ। অন্যদিকে, ঢাকা মহানগরীর ৫০টি থানার মধ্যে সেরা নির্বাচিত হয়েছে মোহাম্মদপুর থানা।

পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের (এসি) মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন। উপ-পরিদর্শক (এসআই) ক্যাটাগরিতে যৌথভাবে সেরা নির্বাচিত হয়েছেন গেন্ডারিয়া থানার এসআই মো. রাকিবুল ইসলাম রাজিব এবং মোহাম্মদপুর থানার এসআই মো. জসিম। সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান ও গুলশান থানার এএসআই মো. সুমন ইসলাম।

গোয়েন্দা কার্যক্রমে বিশেষ পারদর্শিতা দেখানোয় ডিবি-মতিঝিল বিভাগ শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হয়েছে। একই বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইন শ্রেষ্ঠ টিম লিডারের স্বীকৃতি পেয়েছেন। ট্রাফিক ব্যবস্থাপনায় সাফল্যের জন্য ট্রাফিক-মিরপুর বিভাগ শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট নির্বাচিত হয়। পল্লবী ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আল ফরহাদ মোল্লা এবং মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম যৌথভাবে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টের পুরস্কার গ্রহণ করেন।

যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় ডিএমপির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি, আঞ্চলিক সংঘাত ও ঐক্যের বার্তা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ: ফেব্রুয়ারিতে তেজগাঁও বিভাগ ও মোহাম্মদপুর থানা সেরা

আপডেট সময় : ০৮:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬