ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

নতুন নোট বিক্রি বেআইনি: বাংলাদেশ ব্যাংকের কঠোর বার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বাজারে নতুন নোট পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি এবং এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী ছাড় পাবেন না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রতি বছর বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বাজারে নতুন নোটের চাহিদা বেড়ে যায়। তবে এই চাহিদা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ বাংলাদেশ একটি ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, নতুন নোট কোনো পণ্য নয় যে এটি বিক্রি করা হবে। এটি সম্পূর্ণ বেআইনি একটি কাজ।

তিনি আরও জানান, কেউ যদি নতুন নোট পণ্য হিসেবে বিক্রি করার সঙ্গে জড়িত থাকে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আর বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক থেকে যদি নতুন নোট বিক্রির জন্য সরবরাহ করা হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিকভাবেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

নতুন নোট বিক্রি বেআইনি: বাংলাদেশ ব্যাংকের কঠোর বার্তা

আপডেট সময় : ০৩:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬