ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

নতুন সংসদের প্রথম অধিবেশন: রাষ্ট্রপতি দুপুর ২টায় ভাষণ দেবেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুপুর ২টায় সংসদে ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছে, তার এই ভাষণ প্রায় ৪০ মিনিট স্থায়ী হতে পারে।

সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। সেই নিয়ম মেনেই ত্রয়োদশ সংসদের ফলাফল ঘোষণার এক মাসের মাথায় আজ প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য। নির্বাচনে জামায়াতে ইসলামী ৬৮টি আসন এবং এনসিপি ছয়টি আসন লাভ করেছে।

মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এর মধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ নয়টি দলের প্রতিনিধিত্ব সংসদে থাকছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের দুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও খেলাফত মজলিস থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন সাতজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভিতে আজকের খেলার সময়সূচি: টেস্টে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

নতুন সংসদের প্রথম অধিবেশন: রাষ্ট্রপতি দুপুর ২টায় ভাষণ দেবেন

আপডেট সময় : ০১:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬