ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

দুই হাজার টাকা থেকে শুরু, আজ সফল উদ্যোক্তা তানজিনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে তানজিনা হকের জীবন সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাত্র দুই হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা তার শখের ব্যবসা ছিল একসময় পারিবারিক ও সামাজিক নানা বাধার সম্মুখীন। এসএসসি পাসের আগেই বিয়ে হয়ে যাওয়া তানজিনা নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে নেমে পড়েন। প্রথমে নারীদের পোশাক নিয়ে ব্যবসা শুরু করলেও পারিবারিক অসহযোগিতা ও সমালোচনার মুখে তা বন্ধ হয়ে যায়। কিন্তু তিনি দমে যাননি, বরং দ্বিগুণ উদ্যমে আবারও দুই হাজার টাকা নিয়ে শুরু করেন হোমমেড খাবারের ব্যবসা।

নিজের হাতে তৈরি সমুসা, শিঙাড়া, মাষকলাইয়ের ডাল ও আলুর চিপস বিক্রি শুরু করেন তানজিনা। ‘Tanjina’s UnonGhor’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে তিনি তার খাবারের প্রচার শুরু করেন এবং দ্রুতই অর্ডার আসতে থাকে। তার তৈরি খাবারগুলো অল্প সময়েই পরিচিতি লাভ করে এবং ‘সিগনেচার পণ্য’ হিসেবে পরিচিতি পায়। পারিবারিক বাধার মুখেও তিনি মনোবল হারাননি। ধীরে ধীরে তার খাবারের ব্যবসা শুধু চাঁদপুরের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। এমনকি প্রবাসীরাও তাদের স্বজনদের মাধ্যমে তানজিনার হাতে তৈরি খাবার বিদেশে পাঠাতে শুরু করেন। খাবারের ব্যবসার পাশাপাশি তিনি ‘Trendy Butterfly Fashion House’ নামে পোশাকের ব্যবসাও পুনরায় চালু করেন। তানজিনার মতে, উদ্যোক্তা হওয়া শুধু অর্থ উপার্জনের নয়, বরং নিজের পরিচয় তৈরি এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলার একটি মাধ্যম। তিনি বলেন, শুরুতে পারিবারিক সমর্থন না পেলেও সফল নারী উদ্যোক্তা মুসকান নূর, নাসরিন আক্তার ও বৃষ্টি তাকে মানসিকভাবে সাহস জুগিয়েছেন এবং পাশে থেকেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজদের তালিকা করছে পুলিশ: নাম কাটাতে ৫-২০ লাখ টাকা ঘুষের চাঞ্চল্যকর অভিযোগ

দুই হাজার টাকা থেকে শুরু, আজ সফল উদ্যোক্তা তানজিনা

আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬