ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সংসদে মাইক বিভ্রাট: ২০ মিনিটের বিরতির পর ফের সচল অধিবেশন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়। পরে বিরতির পর অধিবেশন পুনরায় শুরু হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অধিবেশন শুরু হওয়ার পর পরই এই বিভ্রাট ঘটে। সভার শুরুতে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ সময় স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে কায়সার কামাল নির্বাচিত হন।

অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবি হওয়ার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। দুপুর পৌনে একটার দিকে অধিবেশন পুনরায় শুরু হলে সভার সভাপতিত্ব করেন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কিন্তু অধিবেশন পরিচালনার সময় সংসদের মূল সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। স্পিকার হ্যান্ডমাইক ব্যবহার করে বক্তব্য দিলেও শব্দ ঠিকভাবে শোনা যাচ্ছিল না।

স্পিকার তাঁর ভাষণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাইকে কথা শোনা যাচ্ছে না উল্লেখ করে তিনি কিছু সময় ধৈর্য ধরার আহ্বান জানান। এ সময় সার্জেন্ট অ্যাট আর্মস এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকেও স্পিকারের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।

স্পিকার বলেন, সতেরো বছর পর একটি কার্যকর সংসদ পাওয়া গেছে এবং গণতান্ত্রিক আলোচনার সংস্কৃতি গড়ে তুলতে ধৈর্যের প্রয়োজন। জোহরের আজান শুরু হলে তিনি অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি ঘোষণা করেন। বিরতির পর বেলা দেড়টার দিকে অধিবেশন পুনরায় শুরু হলে স্পিকার যান্ত্রিক গোলযোগের কারণে সাময়িক মুলতবির বিষয়টি উল্লেখ করে তাঁর বক্তব্য পুনরায় শুরু করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজদের তালিকা করছে পুলিশ: নাম কাটাতে ৫-২০ লাখ টাকা ঘুষের চাঞ্চল্যকর অভিযোগ

সংসদে মাইক বিভ্রাট: ২০ মিনিটের বিরতির পর ফের সচল অধিবেশন

আপডেট সময় : ০১:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬