ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এর পূর্বে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম স্পিকার নির্বাচিত হন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়াটি দলীয়ভাবে সম্পন্ন হয়। সরকারপ্রধান তারেক রহমান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নাম প্রস্তাব করেন। পরবর্তীতে বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম চৌধুরী এবং বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে আব্দুল্লাহ মো. তাহের এই মনোনয়নে সমর্থন জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হয়। এর প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন লাভ করে সরকার গঠন করেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় এবার সংসদে দলটির কোনো প্রতিনিধি নেই।

দেশের সংবিধান অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করা আবশ্যক। সেই নিয়ম মেনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির বিরোধে শিক্ষকের দুই পা কাটার ঘটনায় অবশেষে মৃত্যু, গ্রেপ্তার দুই আসামি

ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত

আপডেট সময় : ১২:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬