ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ত্রয়োদশ সংসদে ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় এই গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হয়। এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করে। এই সংসদে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা লাভ করেছে। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের কোনো প্রতিনিধিত্ব এবার সংসদে নেই।

সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। এই বাধ্যবাধকতা মেনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির বিরোধে শিক্ষকের দুই পা কাটার ঘটনায় অবশেষে মৃত্যু, গ্রেপ্তার দুই আসামি

ত্রয়োদশ সংসদে ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতি

আপডেট সময় : ১২:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬