ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

নতুন সংসদের প্রথম দিনেই পেশ হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে। এই অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের জারি করা ৩৯টি অধ্যাদেশ অনুমোদনের জন্য সংসদে উপস্থাপন করা হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো পেশ করবেন।

সাধারণত, নতুন সংসদের প্রথম অধিবেশন বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে শুরু হয় এবং নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে, এই অধিবেশনে ব্যতিক্রম ঘটেছে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়ই সংসদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বৈঠকে এই নির্বাচন সম্পন্ন হয়। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণের জন্য সংসদ অধিবেশন আধা ঘণ্টা মুলতবি করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নতুন সংসদের প্রথম দিনেই পেশ হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশ

আপডেট সময় : ১২:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬