ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন: পুলিশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দফতর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে।

আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে মনে করার কারণ নেই। প্রতারকদের এ ধরনের মেসেজে সাড়া না দিতে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের পাল্টা হামলা: পাকিস্তানের সেনা ক্যাম্পে আঘাত

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন: পুলিশ

আপডেট সময় : ০৬:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫