ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আজ নতুন সংসদের প্রথম অধিবেশন, স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন জ্যেষ্ঠ সদস্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে দেওয়া হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ। দীর্ঘ দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। সেই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। আজ ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক শুরু হচ্ছে।

নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ছিল না, ফলে এবার সংসদে দলটির কোনো প্রতিনিধিত্ব নেই।

সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

তবে, সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে প্রথম বৈঠক শুরুর কথা থাকলেও এবার তা হচ্ছে না। গত সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং গণহত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাবন্দি থাকায় নতুন সংসদের জ্যেষ্ঠ কোনো সদস্যের সভাপতিত্বে প্রথম বৈঠক শুরু হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসি গোলবঞ্চিত, ন্যাশভিলের মাঠে ইন্টার মিয়ামির গোলশূন্য ড্র

আজ নতুন সংসদের প্রথম অধিবেশন, স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন জ্যেষ্ঠ সদস্য

আপডেট সময় : ১০:৩৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬