ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলপাড়: ঘুষ কেলেঙ্কারিতে প্রসিকিউটর সাইমুমের নিয়োগ রহস্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ঘিরে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা বিচার অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। ‘জুলাই গণঅভ্যুত্থানে’ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে এক আসামিকে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে ট্রাইব্যুনালেরই এক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এই ঘটনায় শহীদ পরিবার, বিচারপ্রার্থী এবং আইনজীবীদের মধ্যে তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে গভীর প্রশ্ন দেখা দিয়েছে।

আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রসিকিউটর সাইমুম রেজা দেশের কোনো আদালতেই আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নন। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলা পরিচালনার জন্য এমন একজন অপেশাদার ব্যক্তির নিয়োগ নিয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যেও প্রশ্ন উঠেছে। তাদের মতে, সাইমুম রেজার বিতর্কিত কর্মকাণ্ড তাকে বিচার প্রক্রিয়া থেকে ছিটকে ফেলেছে এবং এমন ব্যক্তির নিয়োগ অন্তর্বর্তী সরকারের দুর্বলতারই প্রমাণ। শহীদ পরিবারের সদস্যরা কেবল সাইমুম রেজার অব্যাহতি নয়, বরং তদন্ত সাপেক্ষে তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আইসিটির এক কর্মকর্তা জানান, মানবতাবিরোধী একটি মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি রয়েছেন চট্টগ্রাম-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ চেয়েছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা। একটি জাতীয় দৈনিকে এই খবর প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে দেশব্যাপী তুমুল আলোচনা-সমালোচনার সূত্রপাত হয় এবং সাইমুম রেজার বিরুদ্ধে নানান চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করে।

সাইমুম রেজার ঘনিষ্ঠ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কথা বলে জানা যায়, স্রোতের অনুকূলে গা ভাসানো তার স্বভাব। একসময় তিনি বাম ঘরানার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি খোলস বদলে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের আইনবিষয়ক সম্পাদক পদ বাগিয়ে নেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগে পড়াশোনা করা সাইমুম রেজা ছাত্রাবস্থায় চবি ড… (অসম্পূর্ণ)

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ দেশ ও জোটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তদন্ত: তালিকায় বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলপাড়: ঘুষ কেলেঙ্কারিতে প্রসিকিউটর সাইমুমের নিয়োগ রহস্য

আপডেট সময় : ০৯:২৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬