মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতার ফলে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিবেশী ভারতের কাছে অতিরিক্ত জ্বালানি সরবরাহ চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। বর্তমানে চুক্তি অনুযায়ী, ভারত প্রতি মাসে ১৫ হাজার টন ডিজেল সরবরাহ করে। এর বাইরে জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য এই আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আপদকালীন পরিস্থিতিতে জ্বালানি সংকট সামাল দিতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত জ্বালানি চাওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, বাংলাদেশ সরকারের পাঠানো চিঠি তারা গ্রহণ করেছেন এবং বিষয়টি দ্রুত ভারতের সরকারের কাছে তুলে ধরা হবে।
এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে জানান, বাংলাদেশ জ্বালানি সরবরাহ চেয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। আমরা তা গ্রহণ করেছি এবং দ্রুত ভারতের সরকারের কাছে পাঠানো হবে।
রিপোর্টারের নাম 























