ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে ৩৯১ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১১ দিনে মোট ৩৯১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ বুধবার (১১ মার্চ) বাতিল হয়েছে ২৪টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিলের এই ধারা শুরু হয়। ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়। ৮ মার্চ ২৬টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি এবং সর্বশেষ ১১ মার্চ বুধবার বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ছিল ২৪টি।

১১ মার্চ বুধবার বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের মধ্যে ছিল কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস (ইউএই) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি এবং ফ্লাইদুবাই (ইউএই) ৪টি।

তবে, আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) শাহজালাল বিমানবন্দর থেকে স্বল্প পরিসরে ৩৯টি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে মাসকটগামী ৮টি, কুয়েতগামী ১৯টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১২টি ফ্লাইট রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ, সচল থাকছে যাত্রী পারাপার

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে ৩৯১ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আপডেট সময় : ০৭:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬